আসিফ মাহমুদ বললেন

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ এএম

দেশের বিভিন্ন স্থানে টাকা উদ্ধারের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। টাকা ছিনতাই করা হচ্ছে। গতকাল বুধবার রাতে রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এনসিপির মুখপাত্র। টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ উল্লেখ করে ভোটারদের টাকা দেওয়া প্রার্থীদের বর্জনের আহ্বান জানান তিনি।

নির্বাচন নিয়ে নানা নাশকতার তথ্য পাওয়া যাচ্ছে উল্লেখ করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এই চেয়ারম্যান বলেন, ‘নোয়াখালীতে হান্নান মাসউদের বাড়িতে সেøাগান দিয়ে হামলা ও লুটপাট চালিয়েছেন বিএনপির লোকজন। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, যা শঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এ ছাড়া পঞ্চগড়ে সারজিস আলমের গাড়িবহরে হামলা করা হয়েছে। পাশাপাশি ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের এলাকায় ১৩টি নির্বাচনী বুথে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সারা দেশে পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত