গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র

ভোট দিয়ে ১১ দলীয় জোট প্রার্থীর সন্তুষ্ট প্রকাশ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ এএম

গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাইরে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান।

ডক্টর আব্দুল মান্নান পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। তবে সকালে স্লিপ ছাড়া বিএনপির এক এজেন্ট বলে পরিচয় দিয়েছে কেন্দ্রে প্রবেশ করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, গতকাল রাত থেকেই আমার আসনের বিভিন্ন কেন্দ্রে ছোটখাটো ঝামেলা হয়েছে। অধিকাংশ কেন্দ্রে ঝুঁকিপূর্ণ। তবে আল্লাহ চাইলে আমরা বিপুল ভোটে জয়লাভ করব।

গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জীবনের প্রথম ভোটাধিকার প্রদান করেছেন ব্যাংকার উম্মে মারিয়াম। সাড়ে পাঁচ মাস বয়সের সন্তান নিয়ে তিনি ভোট দিতে এসেছেন। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে মারিয়াম বলেন, এবার নিরাপত্তার নিশ্চয়তা পেয়েই ছোট্ট শিশুকে নিয়ে ভোট কেন্দ্রে ছুটে এসেছে। এবং ভোটের পরিবেশও দারুন।

ভোটের সময় যে ধরনের ঝামেলা হয়। এখন পর্যন্ত এমন কোন সংখ্যা দেখেনি।

একই কেন্দ্রে জীবনের প্রথম ভোটাধিকার প্রদান করেছেন ব্যাংকার উম্মে মারিয়াম। সাড়ে পাঁচ মাস বয়সের সন্তান নিয়ে তিনি ভোট দিতে আসেন। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে মারিয়াম বলেন, এবার নিরাপত্তার নিশ্চয়তা পেয়েই ছোট্ট শিশুকে নিয়ে ভোট কেন্দ্রে আসেন। ভোটের পরিবেশও দারুন।

ভোটের সময় যে ধরনের ঝামেলা হয়। এখন পর্যন্ত এমন কোন সংখ্যা দেখেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত