দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার অভিযোগে নারী আনসার সদস্য প্রত্যাহার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম

নির্বাচন চলাকালীন এক নারী আনসার সদস্যকে ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-৩ আসনের পলাশবাড়ী এ.এ.এস.বি.পি মহিলা ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই নারী সদস্যের নাম শরিফা বেগম। তিনি পলাশবাড়ী উপজেলা আনসার ভিডিপির সদস্য বলে জানা গেছে।

প্রত্যাহারকৃত আনসার সদস্যের এই আচরণ নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে ধরা হয়েছে। নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটগ্রহণকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখার জন্য সকল প্রকার পক্ষপাতমূলক কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত