ভোলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ভোট গ্রহণ বন্ধ 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম

ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল এন্ড কলেজ কেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলার চেষ্টা করা হয়েছে। এতে ওই কেন্দ্রের ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ রয়েছে। 

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর পৌনে ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই কেন্দ্রের ভোট গ্রহন বন্ধ রয়েছে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ওমর ফারুক জানান, দুপুর সোয়া ১২টার দিকে একদল গুন্ডামার্কা লোক বোমা ফুটিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে কেন্দ্রের দায়িত্বরত অনেককে হেনস্তা করেছে। তবে তেমন কোনো সমস্যা করতে পারেনি। এ ঘটনায় ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, কেন্দ্রটিতে একদল লোক ঢুকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করেছিল। সেখনে একজন আটকের কথা শুনেছি। ঘটনাস্থলে নির্বাহি ম্যাজিস্ট্রেট আছেন, তারা ব্যবস্থা নিবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত