শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ: র‍্যাব মহাপরিচালক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, জীবনের প্রথম ভোট দিলাম। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে। প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা ঠিক থাকলে বাকি সময়ও শান্তিপূর্ণ ভোট হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ভোট প্রদান শেষে র‍্যাব মহাপরিচালক বলেন, ব্যালট বাক্স ছিনতাই হওয়ার কোনো আশঙ্কা নেই। কেউ চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, ফলাফলের পর কেউ ঝামেলা করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সকাল থেকে সারাদেশে ভোটগ্রহণ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত