সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে রুবেল হোসেন নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উল্লাপাড়ার কয়ড়া ফাজিল ডিগ্রি মাদরাসা কেন্দ্রে ভোট দিতে গিয়ে তিনি আটক হন। পরে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে দুই বছরের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন (২২) উল্লাপাড়ার কয়রা চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তবে তিনি কোন দলের সমর্থক তা জানা যায়নি।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ওই যুবক কেন্দ্রে প্রবেশ করলে সন্দেহ হয়। পরে নাম-পরিচয় জিজ্ঞাসা করলে সন্দেহ আরও বেড়ে যায়। একপর্যায়ে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে জাল ভোট দেওয়ার চেষ্টার কথা তিনি স্বীকার করেন। পরে তাকে কারাদণ্ড দেওয়া হয়।
শ্রীপুরে টেন্ডার ব্যালটে ভোট দিলে লাকি বেগম