ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিমের এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোটের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে তিনি নির্বাচন বর্জন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।
বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন এ প্রার্থী। তিনি নতুন করে নির্বাচনের দাবি জানান।
