রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) আসনে ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোটের বড় ব্যবধানে জয় লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন হর রশিদ হারুন। তার মোট প্রাপ্ত ভোট ২ লাখ ৩৭ হাজার ২৫৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী (শাপলা কলি প্রতীক) জামিল হিযাযী পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট।
এছাড়া বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু কলস প্রতীক ৩৬ হাজার ৩৩৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার প্রার্থী মোহাম্মদ আব্দুল মালেক ৮ হাজার ৫০৩ ভোট, জাতীয় পাটির প্রার্থী মো. শফিউল আজম খান লাঙ্গল প্রতীকে ২ হাজার ৫২ ভোট, স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা ফুটবল প্রতীকে ১ হাজার ২১৯ ভোট, গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদ শেখ ট্রাক প্রতীকে ৬৩৩ ভোট ও খেলাফত মজলিসের প্রার্থী কাজী মিনহাজুল আলম দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৩২১ ভোট।
আসনটি মোট ভোটার ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। মোট বৈধ ভোট পরেছে ৩ লাখ ৫৩ হাজার ৮৮৫টি। বাতিল ভোট ৯ হাজার ৩০৯টি। শতকরা হিসেবে ৬৫ শতাংশ। আসনটিতে হ্যাঁ ভোট পরেছে ২ লাখ ৭৬ হাজর ২৫ টি । না ভোট পরেছে ১ লাখ ১৪ হাজার ৭৬৭। বাতিল ভোট ৩৯ হাজার ৫১২।
