টি–টোয়েন্টি বিশ্বকাপ রবিবার পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ভারত শিবির। ওপেনার অভিষেক শর্মা–এর খেলা এখনো নিশ্চিত নয় বলে জানালেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
নামিবিয়ার বিপক্ষে ম্যাচের টসের সময় সূর্যকুমার যাদব বলেন, “অভিষেক এখনো পুরোপুরি সুস্থ নয়। সে আরও এক বা দুই ম্যাচ খেলতে পারবে না।”
বৃহস্পতিবার দিল্লিতে নামিবিয়াকে হারানো ম্যাচে অভিষেককে দলে পাওয়া যায়নি। এর আগে মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচের আগের দিন অসুস্থ হয়ে পড়েন অভিষেক। সে কারণে তিনি দলের অনুশীলনেও অংশ নিতে পারেননি এবং দুই দিন হাসপাতালে ভর্তি ছিলেন। ওই অসুস্থতার সময় তাঁর ওজনও কিছুটা কমে গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে নামিবিয়ার বিপক্ষে ম্যাচের দিন তাঁকে দলের ড্রেসিংরুমে উপস্থিত থাকতে দেখা গেছে।
পাকিস্তানের বিপক্ষে অভিষেকের না খেলা ভারতের জন্য বড় ধাক্কা হতে পারে ভারতের জন্য। কারণ পাকিস্তানের বিপক্ষে আগের তিন ম্যাচে এই বাঁহাতি ওপেনার করেছেন ১১০ রান, প্রায় ১৮৯ স্ট্রাইক রেটে।
পাকিস্তানের বিপক্ষে খেলবেন কি অভিষেক শর্মা? ভারত অধিনায়ক যা বললেন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম
অভিষেক শর্মা
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০