‘মার্দানি ৩’ সিনেমার মাধ্যমে আবার সেই দুঃসাহসিক পুলিশ অফিসার শিবানী শিবাজী চরিত্র নিয়ে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে মুক্তি পাওয়া শুরুতে দর্শক সমাগম কম থাকলেও দ্বিতীয় সপ্তাহে ঘুরে দাঁড়িয়েছে ‘মার্দানি ৩’। বক্স অফিসেও দারুণ গতিতে ছুটছ এটি। মুক্তির সময় প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছিল ‘বর্ডার ২’। ফলে প্রথম কয়েকদিন কিছুটা চাপে ছিল সিনেমাটি। তবে ইতিবাচক রিভিউ আর দর্শকের মুখে মুখে প্রশংসা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি বদলেছে।
‘যশরাজ ফিল্মস’র ব্যানারে নির্মিত সিনেমা ৩০ জানুয়ারি মুক্তি পায়। প্রথম দিন ৪ কোটি রুপি আয় করে খাতা খোলে ‘মার্দানি ৩’। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে সংগ্রহ। ভারতীয় বিনোদন বাণিজ্যের তথ্যদাতা প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’র প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ১৪তম দিনে সিনেমাটি আয় করেছে ১ দশমিক ১০ কোটি রুপি। সব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪০ দশমিক ৯০ কোটি রুপি।
এদিকে কয়েক দিন আগে কলকাতা সফরও করেন রানি। অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে কালীঘাটে পূজা দেন তিনি। জানা গেছে, রানীর মা কৃষ্ণা মুখার্জি আপন বোন দেবশ্রী রায়। মাসির বাড়িতেই গিয়েছিলেন পর্দার ‘শিবানী শিবাজী রাও’। পূজার সময় রানিকে দেখা যায় লাল ব্লাউজ ও লাল চেক শাড়িতে, চোখে রোদচশমা। অন্যদিকে দেবশ্রী রায় ছিলেন লাল পাড় সাদা গরদের শাড়িতে। ডালা হাতে মন্দিরে ঢুকে গর্ভগৃহে বসে অঞ্জলিও দেন তারা।
‘মার্দানি ৩’ সিনেমায় উঠে এসেছে নারী ও শিশু পাচারের মতো স্পর্শকাতর বিষয়। একাধিক কিশোরীর নিখোঁজ হওয়ার তদন্ত করতে গিয়ে রানির চরিত্রটি মুখোমুখি হয় এক ভয়ংকর মানবপাচার চক্রের।
নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব
বসন্ত ও ভালোবাসা দিবস ঘিরে যা দেখা যাচ্ছে