ক্রিকেটের জন্য পড়াশুনা হয়নি, তাই ক্লাস টেনের পরীক্ষা দিচ্ছেন না সূর্যবংশী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম

ভারতের ১৪ বছর বয়সী ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশী চলতি বছর ভারতের কেন্দ্রীয় সেকেন্ডারি শিক্ষা বোর্ডের ক্লাস ১০ বোর্ড পরীক্ষায় অংশ নিচ্ছেন না।

সাম্প্রতিক সময়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলের বিভিন্ন ক্যাম্প, টুর্নামেন্ট ও অনুশীলন সূচি নিয়ে ব্যস্ত থাকায় পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই কিশোর ব্যাটার।

হারের তাজপুরের বাসিন্দা বৈভব পড়াশোনা করেন তেজপুরের মডেস্টি স্কুলে। স্কুল বলছে পরীক্ষার ফরম পূরণ ও অ্যাডমিট কার্ড ইস্যু করা হলেও, দীর্ঘ সময় বাড়ি ও স্কুলের বাইরে থাকায় সূর্যবংশী প্রস্তুতি নিতে পারেনি। বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশীর সঙ্গে আলোচনার পরই চলতি বছর পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন বৈভব। টুর্নামেন্টে তিনি ৭ ম্যাচে ৪৩৯ রান করে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হন তিনি। তার গড় ছিল ৬২.৭১ এবং স্ট্রাইক রেট ১৬৯.৪৯। একটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরির পাশাপাশি তার সর্বোচ্চ ইনিংস ছিল ১৭৫ রান।
এই আসরে তিনি রেকর্ড ৩০টি ছক্কা হাঁকান, যা ২০২২ আসরে দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিসের করা ১৮টি ছক্কার রেকর্ডকে অনেক ব্যবধানে ছাড়িয়ে যায়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন বৈভবের দখলে।

ছাড়া অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাতেও শীর্ষে রয়েছেন তিনি। ২৫ ইনিংসে তার রান ১,৪১২, গড় ৫৬.৪৮, স্ট্রাইক রেট ১৬৫-এর বেশি; রয়েছে চারটি সেঞ্চুরি ও সাতটি হাফ-সেঞ্চুরি।

গামী মাসে শুরু আইপিএলেও খেলবেন বৈভব রাজস্থান রয়্যালসের হয়ে। ক্রিকেট সূচির চাপ এবং ধারাবাহিক ব্যস্ততাই আপাতত তার বোর্ড পরীক্ষা না দেওয়ার মূল কারণ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত