সিরাজগঞ্জ পৌর শহরের বাসচাপায় আঁখি খাতুন নামে ব্যাটারিচালিক অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহরের বিয়ারা ঘাট এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত আঁখি খাতুন (২৫) ওই এলাকার ফারুক হোসেনের স্ত্রী।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সকালে শহরেরবাজার স্টেশন এলাকায় এসআই পরিবহনের কাউন্টার থেকে একটি বাস যাত্রী নিয়ে আসা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে বিয়ারাঘাট এলাকায় পৌঁছে বিপরিতদিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী আখি খাতুন রিকশা থেকে সড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় গুরুতর আহত হয় রিকশাচালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে যানবহন চলাচল বন্ধ হয়ে দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
র্যাব পরিচয়ে চাঁদাবাজি, নকল ওয়াকিটকিসহ যুবক আটক