নতুন সৃজনের পথে হাঁটছেন বলিউডের বর্ষীয়ান পরিচালক রাজকুমার হিরানি। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরির পরিকল্পনা করছেন তিনি, এবং এই প্রযুক্তি গল্প বলার জগতে কী সম্ভাবনা এনে দিতে পারে তা নিয়ে যথেষ্ট আশাবাদীও।
হিরানি জানান, তিনি চার থেকে পাঁচ মিনিটের একটি এআই দিয়েই একটি ছোটছবি অর্থাৎ শর্ট ফিল্ম বানাতে চান, যেখানে আধুনিক প্রযুক্তির ক্ষমতাকে সৃজনশীলভাবে ব্যবহার করা হবে।‘এআই-কে ভয় পাওয়ার কিছু নেই -এমনটাই স্পষ্ট করে দিয়েছেন পরিচালক।
তার মতে, এটি এক অসাধারণ হাতিয়ার, যা নির্মাতাদের নতুন ধারণা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ দেয়। তবে প্রযুক্তি যতই এগোতে থাকুক, সিনেমার আত্মা কখনও মেশিনের হাতে চলে যাবে না বলেই মনে করেন তিনি। তাঁর কথায়, গল্পের প্রাণ শেষ পর্যন্ত নির্মাতার কল্পনাশক্তিতেই নির্ভর করে।
‘ও রোমিও’ ছুটছে দুর্বার গতিতে
‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা আসিফ মাহমুদের