শপথ গ্রহণ স্থান পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণের স্থান সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পরিদর্শন করছে বিএনপির একটি প্রতিনিধি দল। 

আজ রবিবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু পরিদর্শনে যান।

এ সময় প্রতিনিধি দল জাতীয় সংসদ সচিবালয়ের নতুন সচিব কানিজ মওলার সঙ্গে কথা বলেন। প্রস্তুতির বিষয়ে খোঁজ-খবর নেন। পরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রধান উপদেষ্টার কার্যালয়ে সমন্নয় বৈঠকে যোগ দেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ আসন থেকে এবং সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত