নারায়ণগঞ্জে হ্যাঁ’ জিতলেও বাতিল লক্ষাধিক গণভোট

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নারায়য়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে গণভোটে হ্যাঁ ভোট বিপুল ব্যবধানে জয়যুক্ত হলেও বাতিল হয়েছে লক্ষাধিক ভোট। জেলা রিটার্নিং অফিসারের ঘোষিত ফলাফলে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত গণভোটে নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে সর্বমোট ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯ লাখ ৯৭ হাজার ২৮১টি। সর্বমোট ‘না’ ভোট পড়েছে ২ লাখ ৭৯ হাজার ৬টি। সর্বমোট বাতিল হয়েছে ১ লাখ ৫ হাজার ২১৭ টি।

যার মধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৮৮ হাজার ৩৫০টি। একই আসনে ‘না’ ভোট পড়েছে ৫২ হাজার ৪৭০টি। ভোট বাতিল হয়েছে ২০ হাজার ৩০০টি।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে সর্বমোট ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৬৬ হাজার ৯৪৮ টি। সর্বমোট ‘না’ ভোট পড়েছে ৪৩ হাজার ৮৭৬টি। বাতিল হয়েছে ২৬ হাজার ৫৬টি।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৯৩টি। না ভোট পড়েছে ৬৮ হাজার ৬৬০টি। বাতিল হয়েছে ২৫ হাজার ৩৮০টি।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ২ হাজার ৭৭৪টি। ‘না’ ভোট পড়েছে ৪৯ হাজার ৬০৭টি। বাতিল হয়েছে ১৭ হাজার ২১৬টি।

নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯৩ হাজার ৪১৩ টি। ‘না’ ভোট পড়েছে ৬৪ হাজার ৩৯৩টি। বাতিল হয়েছে ১৬ হাজার ৩৫৫টি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত