‘মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ এএম

নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের আগে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলকে কেন্দ্র করে ‘অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য’ প্রচারিত হচ্ছে বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার দপ্তর। এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছে অন্তর্বর্তী সরকার।

গতকাল রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে।

এতে বলা হয়, প্রকৃতপক্ষে, ব্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান। তবে নির্বাচন সন্নিকটে চলে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালনে সম্মত হন।

বিষয়টি নিয়ে অহেতুক অনুমাননির্ভর তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে ওই বার্তায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত