শ্বশুরবাড়ির লোকজনের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ এএম

রাজধানীর কলাবাগানে শশুরবাড়ির লোকজনের ধাওয়া খেয়ে ভবনের ছাদ থেকে পড়ে শহিদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যুর অভেযোগ উঠেছে। গত শনিবার রাতে মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে ডিএমপির কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত শহিদুল ময়মনসিংহের ধোবাউড়া থানার দক্ষিণ মাঝপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। তিনি কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় বড় ভাইয়ের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন।

এসআই আরিফুল ইসলাম জানান, শহিদুলের সঙ্গে নারায়ণগঞ্জের হাসি (১৪) নামে এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। গত ১১ ফেব্রুয়ারি ওই মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় পালিয়ে আসে। পরে কলাবাগানে নিহতের বড় ভাই রফিকুল ইসলামের বাসায় ওঠেন তারা। তাদের উভয়ের সম্মতিতে বিয়ের ব্যবস্থা করেন রফিকুল।

বিয়ের খবর পেয়ে মেয়ের পরিবারের লোকজন কলাবাগান রফিকুলের বাসার নিচে অবস্থান নেয়। শনিবার শহিদুল বাসা থেকে নেমে তার শশুরবাড়ির লোকজন দেখে ভয়ে দৌড়ে ওপরে ওঠার চেষ্টা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত