জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, যারা এই নির্বাচনটা করেছেন, অনেক চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দেবেন না।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আরব আমিরাতে থেকে কারামুক্ত ২৪ জন প্রবাস ফেরত বাংলাদেশিদের নিয়ে এনসিপির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।। এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স এই অনুষ্ঠানের আয়োজন করে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে টোটালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। যে সেটআপটা অনেক আগেই করা হয়েছিল, কে কত আসন পাবে, কিভাবে পাবে? বাংলাদেশে হচ্ছে এটা কর্পোরেট সিস্টেমে একটা ইলেকশন। অর্থাৎ আপনার কাছে হাজার কোটি টাকা থাকবে, আপনি চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি করবেন, টাকা কামাবেন পাঁচ বছর, মানুষের উপর অত্যাচার করবেন, তারপর সবার সামনে আল্লামা হিসেবে উপস্থিত হয়ে বলবেন আমাকে ভোট দাও।
তিনি আরও বলেন, যারা এই নির্বাচনটা করেছেন আল্লাহর দোহায় লাগে অনেক চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোন মন্ত্রণালয় দিবেন না।
অনুষ্ঠানে কারামুক্ত প্রবাসীদের উদ্দেশে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই বিশেষত আমাদের কয়েকটি আসন যেটাতে আমরা পাশ করেছি, সেখানে প্রবাসীরা অভূতপূর্বভাবে শাপলা কলি এবং ১১ দলীয় জোটকে ভোট দিয়েছে। আমরা আপনাদের কোন কিছু দিয়েই এই ঋণ বাংলাদেশে শোধ করতে পারবো না।
প্রবাসীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ যখন বিপথে যাচ্ছিলো, প্রবাসীরা বাংলাদেশে গণঅভ্যুত্থানে এগিয়ে এসেছিল। তারা বাংলাদেশে ফিরতে পারবে আশা ছিল না, কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, কাউকে আজীবন জেলে রাখা হতো। তারা বাংলাদেশে ফেরত এসেছে মানে কি? নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রবাসীরা আন্দোলনের সময় রেমিটেন্স বন্ধ করে দিয়ে শাটডাউন কর্মসূচি পালন করেছেন এবং গণভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। তাদের এই অবদানের ফলে নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিস্তারিত ভিডিওতে-
