বইমেলা পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ এএম

চলতি ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। গতকাল বুধবার বাংলা একাডেমিতে প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময়সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

এদিন সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় তাদের স্বাগত জানান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং সচিব সেলিম রেজা। বৈঠকে বইমেলার প্রস্তুতি, অংশগ্রহণ ও আয়োজন নিয়ে প্রকাশকদের বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরা হয়।

সংস্কৃতিমন্ত্রী জানান, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে। সরকারের এ সিদ্ধান্তকে প্রকাশ করা ইতিবাচক হিসেবে দেখছেন। মন্ত্রী সবাইকে বইমেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত উদ্যোগেই এবারের মেলাকে সফল করে তুলতে হবে।

এর আগে পূর্বঘোষণা অনুযায়ী ২১ ফেব্রুয়ারি উদ্বোধনের কথা ছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত