বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশ রূপান্তর

প্রথমবার অফিস করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর ও প্রতিমন্ত্রী শামা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম
 
নতুন দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অফিস করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রণালয়ে পৌঁছালে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পরে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তারা এবং চলমান কূটনৈতিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।  এর আগে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের বিভিন্ন আনুষ্ঠানিকতা ও দাপ্তরিক কাজে ব্যস্ত সময় কাটান পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। একই দিনে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু-কে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা-য় ঢাকা সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা সৌজন্য সাক্ষাৎ করেন ড. খলিলুর রহমান ও শামা ওবায়েদের সঙ্গে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত