ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকা অভিমুখী কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় আখাউড়া পৌরসভাস্থ খড়মপুর হযরত শাহ্ পীর কল্লা শহীদ মাজারের পশ্চিম পাশে রেলওয়ে ব্রিজে ট্রেনের নিচে কাটা পরে এক নারীর মৃত্যু হয়।
সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে নারীর মৃত্যু হয়েছে। কাটাপরা মৃতদেহটি কয়েকটি অংশে বিভক্ত হয়ে যাওয়ায় স্থানীয়রা ঐ নারীকে কেউ চিনতে পারছে না। উক্ত বিষয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশকে অবগত করা হয়েছে।
এ বিষয়ে নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ট্রেনের নিচে কাটা পরে নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মারা যাওয়া নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় ভিসা