মাদারীপুরে এমপি জাহান্দার আলী জাহানকে রিপোর্টাস ইউনিটির সংবর্ধনা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

জাহান্দার আলী জাহানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে মাদারীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চৌরাস্তার এমপির নিজ বাড়ির নিজস্ব দলীয় কার্যালয়ের অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী জাহান বলেন, “আমি মাদারীপুরকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে চাই, ইনশাআল্লাহ। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “মাদারীপুরে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো, যাতে স্থানীয় জনগণ উন্নত চিকিৎসাসেবা পায় এবং শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ লাভ করে।” 

এ সময় মাদারীপুর রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি সেলিম ফরাজী ও সাধারণ সম্পাদক মনজুর হোসেনের নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি বোরহানুস সুলতান, সহ-সভাপতি বেলাল খান খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সরদার, দপ্তর সম্পাদক মো. আরিফুর রহমান, কোষাধ্যক্ষ এহসান আজগরসহ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম আজাহার হোসেন, আজমল হুদা ঢালি, গোলাম আযম ইরাদ, এস এম তানভীর হোসেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত