১০ লাখ শেয়ার কিনবেন আজিজ মোহাম্মদ ভাই

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ এএম

পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাই শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই তার কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটে উল্লিখিত পরিমাণ ক্রয় সম্পন্ন করবেন কোম্পানিটির এই চেয়ারম্যান।

প্রসঙ্গত, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৯ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৯৯ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬টি। সর্বশেষ ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩২ দশমিক ৩৮ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২১ দশমিক ৯০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৩২ দশমিক ৮৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১২ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত