প্রধানমন্ত্রীকে বিনিয়োগকারীদের শুভেচ্ছা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ এএম

তারেক রহমানের নেতৃত্বে গঠন করা নতুন সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়নে গুরুত্ব দেবে। সেই সঙ্গে প্রয়োজনীয় কাঠামোগত ও নিয়ন্ত্রক সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা পুনঃস্থাপন করবে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করবে। এফআইসিসিআই আশা প্রকাশ করেছে, জনগণের সমর্থনে গঠিত এই সরকার দেশের অগ্রগতির জন্য গ্রহণ করা লক্ষ্যগুলো সময়মতো কার্যকর পদক্ষেপে রূপান্তর করবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করবে।

এফআইসিসিআইয়ের সভাপতি রূপালী হক চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তিনি বিনিয়োগকারীদের আস্থা পুনঃস্থাপন, ব্যবসা পরিচালনা সহজীকরণ, ব্যয় হ্রাস, নীতিগত স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ব্যবসাবান্ধব সংস্কারের গুরুত্ব তুলে ধরেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত