টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম মাঠে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিতব্য এই লড়াইকে ঘিরে সমর্থকদের উত্তেজনা তুঙ্গে। কিন্তু কলম্বোতে আজ চোখ রাঙাচ্ছে বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলম্বোতে ম্যাচের আগে ও চলাকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচের প্রথম ভাগে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা থাকবে প্রায় ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা থাকবে ৮০ শতাংশের বেশি। সুপার এইট ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে নেই।
বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই ১ পয়েন্ট করে পাবে। এতে সেমিফাইনালে ওঠার সম্ভাবনায় বড় ধাক্কা লাগতে পারে। ম্যাচের দিনে ফল বের করার জন্য অতিরিক্ত ৯০ মিনিট সময় রাখা হবে। তবে পাঁচ ওভারের ম্যাচ আয়োজনও সম্ভব না হলে ম্যাচ বাতিল ঘোষণা করা হবে।
এখন পর্যন্ত দুই দলের ৪৯টি লড়াইয়ে পাকিস্তান জিতেছে ২৪টি আর নিউজিল্যান্ড জিতেছে ২৩টি ম্যাচ। টাই হয়েছে ২টি। অর্থাৎ পরিসংখ্যান বলছে, দুই দলের প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত সমানে-সমান। ২০২২ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দুই দল ২৪ বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। সেখানে নিউজিল্যান্ডের জয় ১৩টি, পাকিস্তানের ৯টি।
চলতি আসরে গ্রুপ পর্বে পাকিস্তান ভারতের কাছে হেরেছে, আর নিউজিল্যান্ড হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। ফলে দুই দলই নিজ নিজ গ্রুপে রানার্স-আপ হয়ে কঠিন সুপার এইট গ্রুপে পড়েছে, যেখানে আছে ইংল্যান্ড আর শ্রীলঙ্কাও।
দ্য হানড্রেডে পাকিস্তানি ক্রিকেটার না থাকাটা হবে লজ্জাজনক: হ্যারি ব্রুক
একরাশ হতাশা নিয়ে জাম্পা বললেন ‘আমরা ব্যর্থ’