ম্যাচে শুধু টসটাই হলো। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টিতে আর খেলা শুরু করা যায়নি। আনুষ্ঠানিকভাবেই ঘোষণা করা হয়েছে, সুপার এইটের পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম ম্যাচটা ভেসে গেছে বৃষ্টিতে।
এতে দুদলই পেলো একটি করে পয়েন্ট। তাতে কার লাভ হলো, কার ক্ষতি বলা কঠিন। গ্রুপ ২ এর কঠিন প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত কে এই এক পয়েন্টের সুবিধা পাবে তা দেখার বিষয়।
এই গ্রুপে আরো আছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। কাল মুখোমুখি হবে তারা।
