প্রায় ৭.৫ ফুট ডানার বিস্তৃতিযুক্ত বিশাল সামুদ্রিক পাখি ম্যাগনিফিসেন্ট ফ্রিগেট বার্ড। এরা মূলত গ্রীষ্মমণ্ডলীয় উপকূলে বাস করে। অত্যন্ত দ্রুতগতি এবং অন্য পাখিদের কাছ থেকে খাবার ছিনিয়ে নেওয়ার জন্য তারা ‘জলদস্যু পাখি’ বা ‘গধহ-ড়-ডধৎ’ নামেও পরিচিত । প্রজনন ঋতুতে পুরুষ পাখির গলার নিচে উজ্জ্বল লাল থলি ফোলা থাকে এবং এরা বেশিক্ষণ না উড়ে বাতাসে ভেসে থাকতে পছন্দ করে। প্রবল বাতাসের স্রোতে সপ্তাহের পর সপ্তাহ উড়তে সক্ষম ফ্রিগেট পাখিরা। তারা দিনের বেশিরভাগ সময় খাবারের জন্য উড়ে বেড়ায়। রাতে গাছ বা পাহাড়ে তারা বাসা বাঁধে। ফ্রিগেট পাখিদের ‘ক্লেপ্টোপ্যারাসাইট’ বলা হয়, কারণ তারা মাঝে মাঝে খাবারের জন্য বিভিন্ন সামুদ্রিক পাখিদের শিকার করে এবং অন্য বাসা থেকে সামুদ্রিক পাখির ছানা ছিনিয়ে নেয়। ফ্রিগেট পাখিরা কেবল প্রতি দুই বছর পরপর প্রজনন করতে সক্ষম। ১৪৯২ সালে আটলান্টিক জুড়ে প্রথম সমুদ্রযাত্রায় কেপ ভার্দে দ্বীপপুঞ্জ অতিক্রম করার সময়, ক্রিস্টোফার কলম্বাস এই পাখির মুখোমুখি হন। ম্যাগনিফিসেন্ট ফ্রিগেটবার্ড জীবনের বেশিরভাগ সময় সমুদ্রের ওপর দিয়ে অনায়াসে উড়ে বেড়ায়। এদের প্রধান খাবার উড়ন্ত মাছ ও স্কুইড। এই পাখি খুব কমই পানিতে অবতরণ করে। যদিও ম্যাগনিফিসেন্ট ফ্রিগেট বার্ডের পায়ে জাল থাকে, তবুও অন্যান্য সামুদ্রিক পাখির মতো এদের জলরোধী পালকের অভাব রয়েছে। এরা বন্য পরিবেশে প্রায় ২০ বছরের বেশি সময় বাঁচতে পারে। মূলত গ্রীষ্মমণ্ডলীয় মহাসাগরের উপকূলীয় অঞ্চলে এই পাখিদের দেখা যায়।
জলদস্যু পাখি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ এএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ এএম
জলদস্যু পাখি
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০