সাপ্তাহিক পুঁজিবাজার

ডিএসইতে ৬ হাজার ২৯ কোটি টাকার মূলধন বেড়েছে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (১৫ থেকে ১৯ ফেব্রুয়ারি, ২০২৬) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ সময় ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বিদায়ী সপ্তাহে উভয় পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৬ হাজার ২৯ কোটি ১৭ লাখ টাকা। গতকাল ‎শনিবার ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ২ হাজার ৯৭ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক শূন্য দশমিক ১৭ শতাংশ কমে ১ হাজার ৯৫ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ১৯ দশমিক ৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৪৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১০ হাজার ৩৭ কোটি ৯৯ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৮ হাজার ৯৭৭ কোটি ১৯ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬০ কোটি ৭৯ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৫ হাজার ২৫০ কোটি ২১ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯১৪ কোটি ৮৫ লাখ টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩ হাজার ৩৩৫ কোটি ৩৫ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২০৩টির, দর কমেছে ১৫৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির। তবে লেনদেন হয়নি ২৪টির।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৪৯ পয়েন্টে। সিএসইর অন্য সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ২ দশমিক ৪৯ শতাংশ বেড়ে ১৩ হাজার ৯০৫ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ১ দশমিক ৬৯ শতাংশ বেড়ে ৯ হাজার ৪২৯ পয়েন্টে, সিএসআই সূচক শূন্য দশমিক ৭৭ শতাংশ বেড়ে ৯২৬ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ১ দশমিক ১৬ শতাংশ বেড়ে ১ হাজার ৮১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৭ হাজার ৩৬৩ কোটি ১৩ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ১২ হাজার ৩৯৪ কোটি ৭৯ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৯৬৮ কোটি ৩৪ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৯৪ কোটি ৩৭ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৬৯ কোটি ৭৮ লাখ টাকা।

সর্বশেষ সর্বাধিক পঠিত