পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফোনালাপ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রবিবার (২২ ফেব্রুয়ারি) এই টেলিফোন আলাপে দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার ওপর জোর দেন তারা। এ সময় বিভিন্ন খাত এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয় দুই মন্ত্রীর মধ্যে।

পাকিস্তান ও বাংলাদেশের জনগণের কল্যাণে একটি ভবিষ্যতমুখী অংশীদারিত্ব গড়ে তুলতেও সম্মত হন তারা।

এর আগে একই দিন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত