ইঁদুর অত্যন্ত বুদ্ধিমান ও কৌশলী প্রাণী। এরা বিপদ বুঝতে পারা, খাবার খুঁজে বের করা, মানুষকে ফাঁকি দিতে বিশেষ পারদর্শী। ছোট আকারের হলেও, ইঁদুরের স্মৃতিশক্তি ও উপস্থিত বুদ্ধি তাদের টিকে থাকতে সাহায্য করে। এ ছাড়া তারা পরিবেশ খুব ভালো মনে রাখতে পারে এবং একবার ফাঁদে পড়লে দ্বিতীয়বার সেই ফাঁদে পড়ে না। ইঁদুরের আইকিউ ১০৫ বলে প্রমাণিত হয়েছে, যা ১৮ বা ১৯ বছর বয়সী মানুষের গড় আইকিউর সঙ্গে তুলনীয়। ইঁদুরের বুদ্ধিমত্তা, শক্তিশালী স্মৃতিশক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতা তাদের খাদ্য খুঁজে পেতে, বিপদ এড়াতে এবং জটিল স্থানগুলোতে চলাচল করতে সাহায্য করে। বন্য ইঁদুর মানুষের সংস্পর্শে অভ্যস্ত নয় এবং যখনই তাদের হাত ধরা হয় বা হাত দিয়ে খাওয়ানোর চেষ্টা করা হয়, তখনই তারা কামড়ায়। মানুষের উদ্ভাবন করা অধিকাংশ বিষের বিরুদ্ধে শারীরিক প্রতিরোধ গড়ে নিয়েছে ইঁদুররা। তবে ইঁদুর পুদিনার পাতা, পুদিনার তেল ও মেন্থলের গন্ধ সহ্য করতে পারে না। তাই ইঁদুরকে আপনার ঘর থেকে যদি বাইরে রাখতে চান, তাহলে ঘরের প্রতিটা কোণ ও ইঁদুর থাকার জায়গায় পুদিনা পাতা রেখে দিন। এ ছাড়া ইঁদুর মারতে গোল মরিচের জুড়ি নেই। এই মরিচের কটু গন্ধে শ্বাস নেওয়াতে ইঁদুরের ফুসফুসে আঘাত লাগায় এরা মারা যায়। একটি ইঁদুর সাধারণত ১২ থেকে ১৮ মাস পর্যন্ত বেঁচে থাকে।