এবারও রানার্সআপ মেয়েরা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪ এএম

নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে ফাইনালে ভারতকে এবারও হারাতে পারল না বাংলাদেশ। রবিবার থাইল্যান্ডের ব্যাংককের টেরধাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে ভারতের কাছে ৪৬ রানে হেরে টানা দ্বিতীয়বার রানার্সআপ হয়েছে মেয়েরা।

রাধা যাদবের নেতৃত্বে ভারতীয় দল ১৩৫ রান করেছিল প্রথমে ব্যাট করে। এই রান টপকে যাওয়ার জন্য যেমন ব্যাটিং করার দরকার ছিল, বাংলাদেশ ‘এ’ দল তা পারেনি। পারেনি পুরো ২০ ওভার খেলতেও। দ্রুত উইকেট হারানো এবং রানের চাকা মন্থর হয়ে যাওয়ার চাপে ১৯.১ ওভারে ৮৮ রানে গুটিয়ে যায়। ২০২৩ সালে হংকংয়ে প্রথম টুর্নামেন্টে বাংলাদেশকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ‘এ’ দল: ২০ ওভারে ১৩৪/৭ (তেজাল ৫১*, রাধা ৩৬, দীনেশ ১৯; ফাহিমা ৪/২৫, ফাতেমা ১/১৯, ফারজানা ১/৩০)। বাংলাদেশ ‘এ’ দল: ১৯.১ ওভারে ৮৮ (শামীমা ২০, শারমীন ১৮, ফাহিমা ১৪, সাদিয়া ১০; প্রেমা ৩/১২, তনুজা ২/১১, সোনিয়া ২/২১)।

সর্বশেষ সর্বাধিক পঠিত