বিমান ও পর্যটন মন্ত্রী

হজ যাত্রীদের দুর্ভোগ কমাতে কাজ করব

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম

হজ যাত্রীদের ও প্রবাসীদের দুর্ভোগ কমাতে কাজ করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জের সার্কিট হাউজে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিয় সভায় তিনি এ কথা জানান।

মুন্সিগঞ্জে আন্তর্জাতিক বিমান বন্দর প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা ফেরিঘাটের কাছে একটি বিমান বন্দর তৈরি কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রস্তাব তুলে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এছাড়া মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি, তেওতা জমিদার বাড়ি ও নৌ ঘাট কেন্দ্রিক, পদ্মা ও যমুনা নদী কেন্দ্রিক পর্যটন এলাকা করার জন্য ইতোমধ্যে আলোচা হয়েছে।

আফরোজা খানম রিতা বলেন, আমি মন্ত্রী হওয়ার পর মাত্র তিনদিন অফিস করেছি। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনাল কিভাবে সচল করা যায়, সেটা নিয়ে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আগের সরকার অনেক কাজ বাকি রেখে গেছে। সেই কাজ আমরা শুরু করেছি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত