উপজেলা পরিষদ চত্বরে প্রসাব করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে প্রস্রাব করায় এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় উপজেলা পরিষদের নারুয়া রোড সংলগ্ন গেটের পাশে প্রকাশ্যে প্রস্রাব করে গণউপদ্রব সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দণ্ডবিধি ১৮৬০ এর ২৯০ ধারা অনুযায়ী জঙ্গল ইউনিয়নের সাধুখালী এলাকার এক ব্যক্তিকে ১০০ (একশত) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।

এ সময় উপস্থিত ব্যক্তিদের এ ধরনের অসচেতন আচরণ থেকে বিরত থাকার জন্য সচেতন করা হয়। কর্তৃপক্ষ জানায়, এর আগেও উক্ত স্থানে মূত্র বিসর্জন বন্ধে একাধিকবার আশপাশের জনসাধারণকে সতর্ক করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত