চোখের চিকিৎসা পেলেন ইমরান খান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২১ এএম

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, চোখের চিকিৎসার জন্য ইমরানকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চোখে ‘দ্বিতীয় ডোজের’ ইনজেকশন দেওয়া হয়েছে। হাসপাতাল জানিয়েছে, চিকিৎসার আগে বিশেষজ্ঞ ডাক্তারদের একটি বোর্ড তাকে পরীক্ষা করেন। সেখানে একজন হৃদরোগ বিশেষজ্ঞও উপস্থিত ছিলেন। এ সময় ইমরানের ইকোকার্ডিওগ্রাফি ও ইসিজি পরীক্ষা করা হয়। উভয় পরীক্ষায় স্বাভাবিক ফল পাওয়া গেছে। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, ইমরানের শারীরিক অবস্থা স্থিতিশীল।

এর আগে গত ২৯ জানুয়ারি পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, ইমরানকে ২৪ জানুয়ারি একই হাসপাতালে ২০ মিনিট চিকিৎসা দেওয়া হয়েছিল। ইমরান ২০২৩ সালের জুলাই মাস থেকে কারাগারে বন্দি আছেন। ইমরান ও তার দল তেহরিক-ই-ইনসাফ দাবি করে, এসব মামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত