লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি সম্পাদকসহ ছয় পদে বিএনপির জয়

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জয় পেয়েছে বিএনপি। অন্যদিকে দলীয়ভাবে কোনো প্রার্থী না দিলেও আওয়ামী আইনজীবী পরিষদের ৮ সদস্য এবং স্বতন্ত্র এক প্রার্থী নির্বাচনে জয়লাভ করেছেন। পাশাপাশি ১৫ পদের একটিতেও জয় পায়নি জামায়াত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। এতে সভাপতি পদে মো. মনিরুল ইসলাম হাওলাদার (বিএনপি) ও সাধারণ সম্পাদক পদে মো. রফিক উল্লাহ (বিএনপি) পুনরায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবদুল মজিদ চৌধুরী (বিএনপি), আবুল খায়ের (আওয়ামী লীগ), সহ-সম্পাদক ফখরুল ইসলাম জুয়েল (বিএনপি), চাঁদমনি মোহন (আওয়ামী লীগ), পাঠাগার সম্পাদক মোশারফ হোসাইন (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন (আওয়ামী লীগ), অডিট সম্পাদক রাকিবুল হাসান অপু (আওয়ামী লীগ), সদস্য আজহার উদ্দিন রকি (আওয়ামী লীগ), নুরুল হুদা মুরাদ (স্বতন্ত্র), ইউসুফ (আওয়ামী লীগ), মো. ইউসুফ মানিক (আওয়ামী লীগ), আবদুল্লাহ আল নোমান (আওয়ামী লীগ), জাফর আহমেদ (বিএনপি)। 

আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২০২৭-এর ভোটগ্রহণ করা হয়। এতে ৩৮২ জন ভোটারের মধ্যে ৩৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে বিএনপি ও জামায়াত প্যানেল ঘোষণা করলেও আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেয়। তবে আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন একেএম হুমায়ুন কবির, মনির হোসাইন ও আতিক উল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত