উন্ডিজকে মাটিতে নামালো দক্ষিণ আফ্রিকা, সেমিফাইনাল নিশ্চিত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজের জয়ের ধারা ভেঙেছে আজ। পাচ ম্যাচে শতভাগ জয় পাওয়া দলকে ৯ উইকেটে বিধ্বস্ত করে দক্ষিণ আফ্রিকাই এখন টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল। এই জয়ে ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে গতবারের রানার্সআপরা। 

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ১৭৬ রান। শুরুতে দক্ষিণ আফ্রিকার বোলাররা প্রথম ১০ ওভার পুরোপুরি নিয়ন্ত্রণে রাখলেও মাঝের ওভারগুলোতে ক্যারিবীয়রা ঘুরে দাঁড়িয়ে লড়াকু লক্ষ্য দাঁড় করায়। তবে এই আহমেদাবাদের উইকেটে লক্ষ্যটা শেষপর্যন্ত খুব একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়নি টুর্নামেন্টের সবচেয়ে ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার জন্য। ২৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। ব্যাট হাতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেন এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। মার্করাম ৪৬ বলে দুর্দান্ত ৮২ রানে অপরাজিত থাকেন, আর রিকেলটন খেলেন শান্ত ও পরিণত ২৮ বলে ৪৫ রানের ইনিংস। ওপেনিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কুইন্টন ডি কক ২৪ বলে করেন ৪৭ রান।

এর আগে বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে দারুণ প্রভাব রাখেন কাগিসো রাবাদা। পাওয়ারপ্লেতে তার আগ্রাসী বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে যায় ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। লুঙ্গি এনগিডি নিজের বৈচিত্র্যে কার্যকর ভূমিকা রাখেন, আর লড়াকু পারফরম্যান্স উপহার দেন করবিন বশ। 

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৬/৮ (শেফার্ড ৫২*, হোল্ডার ৪৯; এনগিডি ৩/৩০, বশ ২/৩১)
দক্ষিণ আফ্রিকা: ১৬.১ ওভারে ১৭৭/১ (মার্করাম ৮২*, ডি কক ৪৭; চেজ ১/৪৬)
ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: এইডেন মার্করাম

×
সর্বশেষ সর্বাধিক পঠিত