গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে দুই নারীসহ আহত ৭

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একই পরিবারের চারজনসহ উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই গ্রামের মৃত কাছেম আলীর ছেলে শওকত আলী (৬৫), তার স্ত্রী মেরিনা বেগম (৪৫) ও ছেলে মাহিদুল ইসলাম (৩৮) এবং পুত্রবধূ আরিফা বেগম (২৫),  গোপালপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী বেবি বেগম (৪৮) ও আব্দুল আজিজ মৃধার ছেলে শিহাব মৃধা (১৮) সহ ৭ জন। এদের মধ্যে শওকত, মেরিনা ও বেরিকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগি মাহিদুল ইসলাম  বাদি হয়ে ৬ জনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার (২৬  ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর আগে, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জগদীশপুর গ্রামের শওকত আলীর সঙ্গে প্রতেবিশ মৃত আব্দুল মজিদ আকন্দের ছেলে মোস্তফার প্রায় সাড়ে ৫ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

মাহিদুল ইসলাম জানান, এরই জের ধরে ঘটনার দিন গত বুধবার সকালে আমার স্ত্রী আরিফা বেগমকে মোস্তফার স্ত্রী শিউলি বেগম অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমরা গালিগালাজ করতে নিষেধ করি। কিন্তু তারা নিষেধ না মেনে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে তারা আমাদের ওপর স্বশস্ত্র হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করে। এরই প্রেক্ষিতে তিনি থানায় এই অভিযোগ দায়ের করেন। তবে মোস্তফা তার বিরুদ্ধে আনীত এ অভিযোগ অস্বীকার করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত