জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার করায় মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে শিবালয় থানার সহকারী উপপরির্দশক (এএসআই, নিরস্ত্র) আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।
জানুয়ারিতে সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে জেলার সব থানার মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ সারওয়ার আলম।
পুলিশ জানায়, জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার করায় তিনি এ স্বীকৃতি অর্জন করেন। শিবালয় থানায় যোগদানের পর থেকেই তিনি নিয়মিতভাবে ওয়ারেন্ট তামিল কার্যক্রম জোরদার করেন এবং পলাতক আসামি গ্রেপ্তারে কার্যকর ভূমিকা রাখেন। তার নেতৃত্বে পরিচালিত একাধিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য আসে।
এছাড়া জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা অর্জনে তার পেশাদারিত্ব ও নেতৃত্বগুণ সহকর্মীদের মধ্যেও প্রশংসিত হয়েছে বলে নিজ কর্মস্থলের সংশ্লিষ্টরা জানিয়েছে।
