নির্জন সড়কের পাশে পড়েছিল দগ্ধ মরদেহ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম

গাজীপুরের শ্রীপুরে নির্জন এলাকার সড়কের পাশ থেকে গলায় ফাঁস লাগানো আগুনে পোড়া অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স অনুমানিক ২০ বছর। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার বৃন্দাবন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীর বরাতে শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল কাইয়ুম জানান,সকালে লোকজন কাজে বের হয়ে সাতখামাইর এমনি আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের পাশের ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে কাছে গিয়ে মরদেহের গলায় একটি রশিবাধা দেখতে পান। তারা বলেন মরদেহের অনেকখানি শরীর পুড়া ছিল। দুর্বত্তরা হত্যার পর লাশটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। যেখানে মরদেহ পরে ছিল সন্ধ্যা হলেই এলাকাটি নির্জন হয়ে পড়ে।

এঘটনায় পুলিশ তদন্ত করছে। একই সঙ্গে নিহতের পরিচয়ের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এসআই রুহুল কাইয়ুম।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত