চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাগিচাহাট বাজারের শিকারী পাড়ার টেক এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক জাবেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট বাজারে উত্তর পাশে মক্কা পেট্রোল পাম্পে দক্ষিণ পাশের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি আটক রয়েছে। চালক ও হেলপার পলাতক। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
