ফজিলতপূর্ণ রমজান মাস

আপডেট : ০১ মার্চ ২০২৬, ১২:৪০ এএম

রমজান একটি মহিমান্বিত ফজিলতপূর্ণ ও গুনাহ মাফের মাস। রমজানের প্রধান শিক্ষা আল্লাহতায়ালার প্রতি ভয় ও ভালোবাসা তৈরি করা। দীর্ঘ সময় ক্ষুধা-তৃষ্ণা সহ্য করে ধৈর্যের পরীক্ষা দেওয়া। গরিব, অসহায় ও অনাহারি মানুষের কষ্ট অনুভব করা। আরবি ‘সওম’ বা ‘সিয়াম’ শব্দটির অর্থ হলো বিরত থাকা। এর অর্থ শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকা নয় বরং সব প্রকার পাপাচার থেকে দূরে থাকাও। তাই রমজান শুরুর আগেই আমলের প্রস্তুতি গ্রহণ করা উচিত। আমরা সাধারণত রমজানের পূর্বপ্রস্তুতি বলতে বুঝি আগেই থেকেই সব ধরনের খাবার কেনাকাটা করে রাখা। আসলে রমজানের পূর্বপ্রস্তুতির অর্থ হলো কীভাবে রমজান মাসব্যাপী পর্যায়ক্রমিকভাবে সাহারি, রোজা, ইফতার কোরআন তেলাওয়াত দান সদকা প্রভৃতি করা যায় তার একটা মজবুত লিস্ট তৈরি করা এবং সে অনুযায়ী আমল করা। এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করে পূর্ণ মাস সঠিকভাবে সিয়াম, আমল, ইবাদত পালন করা উচিত।

মুনতাসির মামুন

শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, সমাজবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সর্বশেষ সর্বাধিক পঠিত