৩ কোটি টাকার নকল প্রসাধনী ধ্বংস

আপডেট : ০২ মার্চ ২০২৬, ১২:১৫ এএম

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বাজারে অভিযানের মাধ্যমে নিম্নমানের ও নকল কসমেটিক সামগ্রী জব্দ ও ধ্বংস করেছে। যার মূল্য ৩ কোটি টাকা বলে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। গতকাল রবিবার শিল্প মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএসটিআই চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত প্রথম সাত মাসে খাদ্য, কসমেটিকস থেকে শুরু করে বিভিন্ন পণ্যের মান ঠিক আছে কি না, তা নিয়ে বাজার অভিযান পরিচালনা করে। একই সঙ্গে অনেক পণ্য নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা করে। এসব বাজার অভিযান ও পরীক্ষার ফল তুলে ধরা হয়। এভাবে প্রতিবছরই রোজার আগে বা রোজার ভেতরে একটি করে পরিসংখ্যান দিয়ে থাকে সংস্থাটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অবৈধ প্রসাধনী সামগ্রী বিক্রি ও বিতরণ বন্ধে বিএসটিআই উল্লিখিত সময়ে ৩৭টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এর মাধ্যমে ৩৮টি মামলা করেছে এবং জরিমানা আদায় করেছে ২৭ লাখ টাকা। এ ছাড়া নকল ও নিম্নমানের কসমেটিকস জব্দ করে ধ্বংস করা হয়েছে, যার মূল্য ৩ কোটি টাকা।

সর্বশেষ সর্বাধিক পঠিত