৫ জেলার জেলা প্রশাসক প্রত্যাহার

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৭:৫৪ এএম

পাঁচ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রত্যাহার করা জেলা প্রশাসকরা হলেন গাজীপুরের মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার মো. ইকবাল হোসেন, নেত্রকোনার মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসেন মাসুদ। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত এই পাঁচজন জনপ্রশাসনে ন্যস্ত থাকবেন। জনস্বার্থে শিগগিরই এই আদেশ বাস্তবায়ন করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত