ময়মনসিংহের নান্দাইলে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে আমিনুল ইসলাম আমিন নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সুরাটি গ্রামে রবিবার (১ মার্চ) এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম আমিন (১৯) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মোডালিয়া গ্রামের নাসিরের ছেলে।
স্থানীয়দের বরাতে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন জানান,গত তিন মাস আগে ময়মনসিংহের নান্দাইলের হারুন মিয়ার মেয়ে ফাতেমা আক্তার তন্নীর সঙ্গে প্রেমের সম্পর্কে বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আমিনুল ইসলামের। প্রথম রমজানের দিন আমিনুল শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। গত তিনদিন ধরে স্ত্রীর সঙ্গে মনমানিল্য চলছিল। রবিবার দিন সকালে বাড়ি থেকে বের হলে তার স্ত্রী বারবার ফোন দিলেও বাড়িতে আসেনি। দুপুরের দিকে সুরাটি বাজার সংলগ্ন এয়ারটেল টাওয়ার সংলগ্ন গলায় ব্যাল্ট গলায় পেছানো অবস্থায় ঝুলতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
