নারায়ণগঞ্জের রূপগঞ্জের ক্রেনের তার ছিড়ে গ্রাফ পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) সন্ধ্যা ৬টায় উপজেলার গঙ্গানগর এলাকার ট্রাইকম ঘাটে এ ঘটনায় মিশু নামে আরেক শ্রমিক আরও একজন আহত হন।
নিহতরা হলেন সিরাজগঞ্জের তারাজ থানার নৌখাদা এলাকার আল আমিন (৩২) ও একই থানার নাদোর সহিদপুর এলাকার আমিন মিয়া (২৬)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর বরাতে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই সাদেকুর রহমান জানান, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটটির মালিক কাজল ঘোষ নামে এক ব্যবসায়ী। রবিবার সন্ধ্যা ৬টার দিকে ক্রেন চালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এসময় ক্রেনের নিচে কাজ করছিলেন তিন শ্রমিক। হঠাৎ ক্রেনের তার ছিড়ে গ্রাফ পড়ে ঘটনাস্থলেই আল আমিন নামে একজন নিহত হন। এ ঘটনায় শ্রমিক আমিন মিয়া ও মিশু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আমিন মিয়া মারা যান।
