রমজান উপলক্ষে বিসিসিবি ওমেনের একটি সফল উদ্যোগ

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০২:০৯ পিএম

পবিত্র রমজান উপলক্ষে বিসিসিবি ওমেন আন্তর্জাতিক ছাত্র ছাত্রী এবং যেসব পরিবারের প্রয়োজন তাদের মাঝে রমজান মাসের প্রয়োজনীয় বাজার এর বাক্স বিতরণের উদ্যোগ নেন! রমজান উপলক্ষে বক্স প্রস্তুত করতে সহায়তা করার জন্য ৩২ জন অবদানকারীকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। 

সকল অবদানকারীদের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার কারণেই এই মহতী উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে।

যেসব অংশগ্রহণকারী স্বতঃপ্রণোদিত হয়ে যোগাযোগ করে তাদের প্রয়োজনের কথা জানিয়েছেন, তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বিসিসিবি ওমেন এই উদ্যোগ সত্যিই পারস্পরিক সহমর্মিতা, ঐক্য এবং একে অপরের পাশে থাকার মানসিকতার প্রতিফলন। 

এই উদ্যোগে মূল ধারার সহযোগিতায় ছিলেন সহ প্রতিষ্ঠাতা রিমন মাহমুদ ও সায়মা হাসান! পুরো উদ্যোগটির সফল সমন্বয় করেছেন বিসিসিবি ওমেন লিড অ্যাডমিন তানিজা রেজা। তার আন্তরিক প্রচেষ্টা, দায়িত্বশীলতা এবং নিরবচ্ছিন্ন সমন্বয়ের ফলে বিতরণ প্রক্রিয়া ছিল সুশৃঙ্খল ও সফল।

আলহামদুলিল্লাহ, এই রমজান বক্স অনেক শিক্ষার্থী ও পরিবারের জন্য পবিত্র এই মাসের সূচনা সহজ ও আনন্দময় করে তুলেছে।

একসঙ্গে বিসিসিবি ওমেন একটি অর্থবহ প্রভাব সৃষ্টি করতে পেরেছে। আল্লাহ তায়ালা সকল অবদানকারীদের উদারতা ও সহযোগিতার উত্তম প্রতিদান দান করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত