রূপগঞ্জে শিশু ধর্ষণ মামলায় দুই আসামি গ্রেপ্তার

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের নরাবোরটেক এলাকার বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 

মঙ্গলবার গভীর রাতে র‍্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে পৃথকস্থানে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে মামলার ২নং আসামি নুরু মিয়া ও ডেমরার সারুলিয়া এলাকা থেকে ৪নং আসামি ফালানকে গ্রেপ্তার করে। পরে আজ দুপুরে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, গত ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে রূপগঞ্জের নরাবোরটেক এলাকার এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু (১৩) বাড়ির পাশের কাঠ বাগানে খেলা করছিল। তখন একই এলাকার সানোয়ার শিশুটিকে কৌশলে ডেকে ঘরে নিয়ে যায়। প্রথমে সানোয়ার পরে তার সহযোগী নুরু শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনাকে ধামাচাপা দিতে ফালানসহ ১০-১২ জন বাদীকে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখায়। পরে ঘটনার ১১ দিন পর থানায় মামলা করে শিশুটির বাবা। ওই মামলায় নুরু মিয়া ও ফালান নামে ২ আসামিকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত