পাথরঘাটায় হরিণের ফাঁদসহ শিকারি আটক

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৪ পিএম

বরগুনা পাথরঘাটায় দুটি জবাইকৃত হরিণ ও হরিণ শিকারের ফাঁদসহ শিকারি মো. হানিফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে আটক হানিফ মিয়াকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। 

এর আগে সোমবার রাত আড়াইটার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা খালের মোহনা থেকে তাকে আটক করা হয়। জব্দ হরিণ দুটির ওজন প্রায় ১৬০ কেজি। 

আটক হানিফ মিয়া পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আবুল বাসারের ছেলে।  

বন বিভাগের বিট কর্মকর্তা মো. আব্দুল হাই কোস্টগার্ডের বরাত দিয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কিছু অসাধু চোরাকারবারি হরিণ শিকার করে নিয়ে আসছে, এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বাদুরতলা খালের মোহনা থেকে জবাইকৃত দুটি পুরুষ হরিণ, হরিণ শিকারের ফাঁদসহ হানিফ মিয়াকে আটক করে। পরে সকালে বন-বিভাগের কাছে হস্তান্তর করেন তারা। 

তিনি আরো জানান, হানিফ মিয়াকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. পনির শেখ সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আসামিকে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া জবাইকৃত হরিণ দুটিকে কেরোসিন দিয়ে মাটি চাপা দেওয়ার নির্দেশ দেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত