মার্কিন নাগরিকদের অবিলম্বে ১৪ দেশ ছাড়ার আহ্বান

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৪:৩৮ পিএম

নিজ দেশের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। 

সোমবার (২ মার্চ) কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর আমেরিকান নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব, বর্তমানে যে পরিবহনব্যবস্থা রয়েছে তা ব্যবহার করে’ এই ১৪টি দেশ থেকে বের হয়ে যেতে বলছে।

দেশগুলোর মধ্যে রয়েছে– বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বড় ধরনের হামলা চালায়। এ হামলায় খামেনি নিহত হয়েছেন।

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ চারদিনে গড়িয়েছে। এরপরেই ১৪টি দেশ শিগগিরই ত্যাগ করার আহ্বান জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত