পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদারীপুরে চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের পোশাক। ব্যবসায়ীদের বেশি লাভের আকাঙ্ক্ষায় দিশেহারা হয়ে পড়েছে সাধারণ ক্রেতারা।
ক্রেতাদের অভিযোগ ও পোশাকের দাম নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের বিভিন্ন মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় পোষাকে মাত্রা অতিরিক্ত লাভ করার অভিযোগ এবং ক্রয়ের থেকে প্রায় দ্বিগুণ দাম চাওয়ায় রাজধানী ক্লোধ স্টোর নামে একটি বিপনি বিতানের মালিককে সাবধান করা হয়।
এ অভিযানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল ও র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
